শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভোটকেন্দ্রে থাকবে পুলিশের বডি অন ক্যামেরা জানাল :পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
ভোটকেন্দ্রে থাকবে পুলিশের বডি অন ক্যামেরা জানাল :পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব ক্যামেরা ব্যবহারের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে জেলা পুলিশের সব ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য অংশ নেন। পরে সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ইউনিটের ইনচার্জরা ফোর্সের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ডিসেম্বর ২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহায়তায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- জেলার শ্রেষ্ঠ এসআই রূপগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ এএসআই আড়াইহাজার থানার এএসআই নিজাম উদ্দিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার বন্দর থানার এসআই মো. মনির হোসাইন, ক্লুলেস মামলা ডিটেকশনে ফতুল্লা মডেল থানার এসআই ইয়াসিন আরাফাত, শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী: সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওয়াসিম আকরাম।

বিশেষ কৃতিত্বে আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদ, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার: ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত