শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মহানগর বিএনপির র‌্যালিতে  হাতাহাতির মধ্য দিয়ে শেষ হল বিপ্লব ও সংহতি দিবস 
মহানগর বিএনপির র‌্যালিতে  হাতাহাতির মধ্য দিয়ে শেষ হল বিপ্লব ও সংহতি দিবস 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
 শহর প্রতিনিধি
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত র‌্যালিতে দফায় দফায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। নেতার সামনে দাঁড়ানো নিয়ে যুবদলের দুইপক্ষে সমর্থকদের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে সেটি হাতাহাতিতে গড়ায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় সেটি মারামারিতে রূপ নেয়। এতে মাসুম নামের যুবদলের একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছে। আহত মাসুম বিএনপি নেতা হাসান আহম্মেদ এর সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, মিশনপাড়ায় বাংলাদেশ হোসিয়ারী সমিতি ভবনের সামনে র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে বন্দর থেকে থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ এর নেতৃত্বে একটি মিছিল এসে সমাবেশ স্থলে উপস্থিত হয়। এ সময় তারা পূর্বের অবস্থান নিয়ে থাকা নেতাদের সরিয়ে নিজেরা সামনে জায়গা দখল করে নেয়। পরবর্তীতে মহানগর যুবদলের যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহম্মেদ এর নেতৃত্বে আরো একটি বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌছে শাহেন শাহর লোকদের সরিয়ে সজল এবং শাহেদকে সামনে এগিয়ে দেয় তাদের অনুসারীরা। এ সময় র‌্যালির শুরুর জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেনের বক্তব্য চলাকালীন সময় সজল ও শাহেদের অনুসারীদের সাথে বন্দর থেকে আসা যুবদলের নেতাকর্মীদের দস্তাদস্তির ঘটনা ঘটে। এ সময় সাখাওয়াত হোসেন খান সবাইকে নিবৃত্ত করেন। এর মাঝেই মিছিল নিয়ে আসেন মাজহারুল ইসলাম জোসেফ। পরিস্থিতি বিশৃঙ্খল হচ্ছে দেখে সাখাওয়াত হোসেন, আবু আল ইউসুফ খান টিপু দ্রুত র‌্যালি শুরু করে দিলে তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি শান্ত হয়।
পরবর্তীতে র‌্যালিটি বঙ্গবন্ধু সড়কের জাকির সুপার মার্কেটের কাছে পৌছালে যুবদলের কিছু সমর্থক মাজহারুল ইসলাম জোসেফকে ধাক্কা দেয়। এ সময় জোসেফের অনুসারীরা তাদেরকে বেদম পিটুনি দিলে যুবদলের মাসুম নামের এক কর্মীর নাক ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। ওই সময় সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। কিন্তু আহত মাসুম নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এসে অবস্থান নিয়ে পুণরায় জোসেফকে আক্রমন করার চেষ্টা করলে আবারো দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও আবু আল ইউসুফ খান টিপু সহ সিনিয়র নেতারা আহত মাসুমকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে র‌্যালি নিয়ে এগিয়ে যান।
এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ জানান, আমরাতো সামনের দিকে ছিলাম। পিছনের দিকে দাড়ানো নিয়ে শহরের কিছু যুবদল নেতাকর্মীর সঙ্গে বন্দরের কিছু যুবদল নেতাকর্মীর মধ্যে বাকবিতন্ডার জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমরা সমাধান করে দিয়েছি।
এ বিষয়ে মহানগর যুবদলের নেতা মাজাহারুল ইসলাম জোসেফ জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে কেন্দ্র করে হাতাহাতি মল্লযুদ্ধের ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ