শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মহাসড়ক দখল মুক্ত করল প্রশাসন
মহাসড়ক দখল মুক্ত করল প্রশাসন
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
 শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধভাবে দখল করা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি )  সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূইয়া,  ভূলতা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধ ভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। গত ৪ দিন আগে আমরা সতর্কতামূলক ভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলাম ।  ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সকল স্থাপনা বোল্ডরেজার দিয়ে উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছিলাম । পূর্বের সময় অনুযায়ী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গোলাকান্দাল এলাকায়  অবৈধ ভাবে বসানো ফুটপাত ও স্থাপনা বেকু এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের ফলে এখন থেকে যানজটমুক্ত চলাচল করবে যানবাহন, ছাত্রী সাধারণ ও পথচারীরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ