বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাকে মাছ কাটতে ব্যস্ত রেখে নবজাতক নিয়ে পালিয়ে গেল অজ্ঞাত নারী
মাকে মাছ কাটতে ব্যস্ত রেখে নবজাতক নিয়ে পালিয়ে গেল অজ্ঞাত নারী
  সর্বশেষ • প্রধান সংবাদ • নারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

প্রতিবেশী ভাড়াটিয়া সেজে নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাব এলাকা থেকে রায়হান নামে ৫ মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত মহিলা(৩৫)।

গত বছরের ২২ শে ডিসেম্বর সকাল ১০ টায় তারাব পৌরসভার অধীনে বরপা আড়িয়াব সাকিনস্থ মাহাবুব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি পিতার নাম নূর আমীন। এ বিষয়ে পিতা নূর আমিন নারী ও শিশু নির্যাতন আইনে বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধাবার দুপুরে রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবীর হোসেন জানান, রূপগঞ্জ তারাব এলাকার বরপা আড়িয়াব এলাকায় মাহাবুব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন ভাড়াটিয় নূর আমীন। তার চার মাস ২০ দিন বয়সী এক ছেলে সন্তান ছিল। গত বছরের ডিসেম্বও সামে একজন অজ্ঞাত মহিলা নূর আমীনের পাশের বাড়িতে ভাড়া আসে। ওই মহিলা নূর আমীনকে ধর্মের ভাই বলে সম্বোধন করা শুরু করে পুরো পরিবারে সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে গত বছরের ২২ শে ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় ওই মহিলা নূর আমীনের বাসায় এক কেজি কাচকি মাছ নিয়ে আসে। সে নূর আমীনের স্ত্রীকে বলে তার বাসায় মাছ কাটার মত বটি নেই । তাই একটু মাছ কাটতে এসেছে। তখন নূর আমীনের স্ত্রী ওই মহিলাকে শিশু বাচ্চা রায়হানকে দেখতে বলে নিজেই মাছ কাটতে চলে যায়। এই ফাঁকে ওই মহিলা বাচ্চা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জনান, বিষয়টি খুবই মর্মান্তিক। শিশু বাচ্চাটিকে না পেয়ে বাবা -মা পাগল প্রায়। এ ঘটনায় গত বছরের ২৬ শে ডিসেম্বর একটি মামলা হয়েছে। এলাকার সিটি টিভি ফুটেজ থেকে শিশু বচ্চা চুরি করা অজ্ঞাত নারীর ছবি যাওয়া গেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান