রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাদক কেড়ে নিল ৫ প্রাণ: সোনারগাঁয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী
মাদক কেড়ে নিল ৫ প্রাণ: সোনারগাঁয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সোনারগাঁ  প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদক ও জুয়ার ভয়াল থাবায় একের পর এক প্রাণহানির ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শেখকান্দি এলাকায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, গত মাত্র দুই বছরে অতিরিক্ত মাদক সেবনের কারণে শেখকান্দি এলাকার মানুল, ইমান, ওমর, মানিক ও ইয়াকুব নামে পাঁচজন উদীয়মান যুবক অকালে প্রাণ হারিয়েছেন। এই মৃত্যু মিছিল থামাতে এবং নতুন প্রজন্মকে রক্ষা করতে এখন রাজপথে নেমেছে সাধারণ মানুষ।
স্থানীয়রা অভিযোগ করেন, জাকারিয়ার ছেলে তাওলাদ, জজ মিয়া ডাকাতের ছেলে ফজলে করিম, তার স্ত্রী জবেদা এবং মৃত মান্নানের ছেলে ইসরাফিল এলাকায় মাদক ও জুয়ার কারবার পরিচালনা করছে। তাদের কারণে গ্রামটি এখন ধ্বংসের মুখে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এলাকাবাসী এখন একাট্টা।
মানববন্ধনে বক্তব্য রাখেন—মোঃ কামরুল হাসান বাবুল,মজিবুর রহমান,সাবেক মেম্বার নেহাল উদ্দীন,মোঃ বিল্লাল হোসেন।
বক্তারা বলেন, “আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। মাদক কারবারিরা আমাদের সন্তানদের খুনি। প্রশাসনকে অবিলম্বে এই মাদক চক্রের হোতাদের গ্রেফতার করতে হবে, অন্যথায় আমরা আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব।”
এ সময় সানাউল্লাহ প্রধান, ইয়ামিন রহমান শিশির,আরমান ভুইয়া, মোঃ আইব, মোঃ আপেল, সজল, জুলহাস, মোঃ আরিফ, নূরে আলম, মোঃ তারেক ও মোবারক হোসেনসহ স্থানীয় কয়েকশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ