রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৮

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাদক বিক্রেতার ছোড়া গুলি লাগে গৃহবধূর বুকে
মাদক বিক্রেতার ছোড়া গুলি লাগে গৃহবধূর বুকে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র্যাবের গোয়েন্দা দলকে লক্ষ্য করে গুলি ছোড়া জবা আক্তার (২২) নামে এক গৃহবধু গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

এর একদিন আগে একই স্থানে কৃষকদল নেতার উপর প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,
রোববার বিকেলে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা গুলি ছুড়ে। এ সময় জাহিদের ছোড়া গুলি স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তারের বুকে লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় নাসিক ১৩নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজের ওপর গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা। ঘটনার পর থেকেই র‌্যাব-১১ জাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন জানান, তার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ গুলি এসে তার বুকে লাগে। কীভাবে বা কোথা থেকে গুলি এসেছে তা তিনি নিশ্চিত নন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, শনিবারের ঘটনার পর থেকেই জাহিদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে রোববার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে জাহিদ ও তার লোকজন পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। সন্ত্রাসী জাহিদের নামে ৩টি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনার র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই প্রেক্ষিতে শুরু হয় তাদের অবস্থান শনাক্ত করা। পাশাপাশি আমাদের আভিযানিক দলটিও সেই স্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়। তবে আমাদের দলটি পৌঁছানোর আগেই জাহিদ ও তার দল বুঝে ফেলে। আর তখনই তারা গুলি ছুড়ে। এতে এক বাড়িতে থাকা নারী গুলিবিদ্ধ হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ