শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাদ্রাসার অনুদানের নাম করে ভুমি র্কমকতার ঘুষ গ্রহন
মাদ্রাসার অনুদানের নাম করে ভুমি র্কমকতার ঘুষ গ্রহন
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি:বন্দরের কুড়িপাড়া তহসীল অফিসে অভিনব কায়দায় ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার অনুদানের নাম করে ভুমি গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। চাহিদা মতো মাদ্রাসার নামে টাকা না দিলে চরম ভোগান্তি পোহাতে হয় ভূমি গ্রাহকদের। কোন ভূমি মালিক তার জমির নামজারি বা খাজনা দিতে ভূমি অফিসে এলে বিভিন্ন অযুহাতে টাকা নেয়ার অভিযোগ করেন ভূমি গ্রাহকরা। একাধিক গ্রাহকের অভিযোগ বন্দরের কুড়িপাড়া ভূমি অফিসের নায়েব হাবিব একজনের জমি অন্যজনের নামে নামজারি দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। বন্দরের মুরাদপুর এলাকার সামসুল হক জানান, তিনি একজন দরিদ্র মানুষ। তার সামন্য কিছু জমির নামজারি করতে কুড়িপাড়া ভ’মি অফিসে গেছে তার কাছ নানা অযুহাতে গত ২৪ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পাবদা এলাকার পাবদা মারকাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১০৮৯ নাম্বারের একটি রিসিটের মাধ্যমে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। অপরদিকে মুরাদপুরের হাওয়া বেগম নাম এক নারীর জমির খাজনা দিতে গেলে জমিতে গড়মিল রয়েছে বলে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে হাওয়া বেগমের স্বামী অভিযোগ করেন। পরে এ জমির খাজনা দিতে তার ভাতিজা কুদ্দুস নামের ব্যক্তিকে জমির খাজনা দিতে পাঠায়। এ সময় নায়েব হাবীব বলেন এ জমির মালিকানা ঠিক নেই। তাই তিনি খাজনা গ্রহন করবেন না। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে নয়েব হাবীব তাকে বহিরাগত গুন্ডা দিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় কুদ্দুস মিয়া থানায় লিখিত অভিযোগ দয়ের করেন। এ ব্যপারে নায়েক হাবীব জানান, হাওয়া বেগমের জমির মালিকানা সঠিক নয় বলে আমার মনে হলে আমি খাজনা নিতে অপারগতা প্রকাশ করি। পরে আমি নিজ লোক দিয়ে তদন্ত করে হাওয়া বেগমের জমির মালিকা সঠিক পাই। কিন্তু এর আগেই হাওয়া বেগমের লোকজন অনলাইমের মাধ্যমে খাজনা পরিশোধ করে ফেলেছেন। এ দিকে আব্দুল কুদ্দুসকে হুমকির বিষয়ে তিনি বলেন, সে জমির দালালী করে এবং জোর পূর্বক অনৈতিক কাজ করতে চায়।  এ ব্যপারে অভিযোগের তদন্তকারী অফিসার দারোগা মফিজুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে যাচ্ছি। তবে হুমকির বিষয়টি গোপনে তদন্ত করে কিছুটা নিশ্চিত হওয়া গেছে। এদিকে মাদ্রসার রিসিটে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে লুৎফর রহমান নামে এক ব্যক্তি নিজেকে মাদ্রাসার সভাপতি পরিচয় দিয়ে বলেন, নারায়ণগঞ্জে আমার ছেলে তহসীলদার হাবীব সে মাদ্রাসার জন্য টাকা সংগ্রহ করে। এ ব্যপারে বন্দর উপজেলার নাম প্রকাশ না করার শর্তে এক ভূমি কর্মকর্তা বলেন, সরকারি চাকুরিতে বহাল থেকে কোন মাদ্রাসা বা কোন ধরনের অনুদানের চাঁদা গ্রহণ করা যাবে না।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ