রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৯

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাসোয়ারা দিয়ে চালানো ৪৩ টি অটোরিকশা ধ্বংস করলো নাসিক
মাসোয়ারা দিয়ে চালানো ৪৩ টি অটোরিকশা ধ্বংস করলো নাসিক
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজদের মাসোয়ারা দিয়ে চালানো ৪৩ টি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ধ্বংস করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একই অভিযানে মাসোয়ারা ছাড়া পরিচালিত আরও ১৬ টি অটোরিকশাকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনে মাসোয়ারা দিয়ে চালানো অটোরিকশাগুলো এক্সাভেটর (ভেকু) দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এর আগে, গত ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি সিটি করপোরেশন অভিযান চালিয়ে ৫৯ টি অবৈধ অটোরিকশা আটক করা হয়।

এই বিষয়ে সিটি করপোরেশনের লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা গত ফেব্রুয়ারিতে এই ইজিবাইকগুলো আটক করি। এর মধ্যে ৪৩ টি ইজিবাইকে বিভিন্ন স্টিকার, চাবির রিং লাগানো ছিলো। চালকদের ভাষ্যমতে এগুলো বিশেষ পেশার ব্যক্তি ও কতিপয় চাঁদাবাজদের মাসিক কয়েকহাজার টাকা চাঁদা প্রদান করতে হতো। ফলে পুলিশ তাদের আটকাতো না। এই ৪৩ টি ইজিবাইক আমরা ডাম্পিং করেছি।

বাকি ১৬ টি ইজিবাইক কোন চাঁদাবাজদের মাসোয়ারা দিত না, তাই তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ শহরে ইজিবাইক প্রবেশ নিষিদ্ধ করা আছে। কিন্তু তারপরেও বিভিন্ন ভাবে ইজিবাইক শহরে প্রবেশ করে। একাধিকবার জরিমানা করেও তাদের ঠেকানো যায় না। পুরো শহর যানজট তৈরী করে রাখে। তাই আজ বেশ কিছু ইজিবাইক ডাম্পিং করা হয়েছে।’

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ