শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     যুবলীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতন, হত্যাচেষ্টার অভিযোগ
যুবলীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতন, হত্যাচেষ্টার অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি কোটি টাকার প্রতারণা এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মিনা বেগম নামের এক নারী।

বুধবার ৮ অক্টোবর দুপুরে সোনারগাঁয়ের একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিনা বেগম।

তিনি অভিযোগ করেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় দেড় বছর আগে তাকে জোরপূর্বক বিয়ে করেন। বিয়ের আগে থেকেই তিনি সাবেক আওয়ামী লীগ মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর একান্ত সহচর হিসেবে পরিচিত ছিলেন। বিয়ের পর থেকেই মাদক ও জুয়ার টাকার জন্য তাকে নানাভাবে চাপ দিতেন সোলেমান।

মিনা বেগম বলেন, আমি সংসার টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু প্রতিনিয়ত গালিগালাজ, মারধর, ভয়ভীতি ও হুমকি ছিল তার নিত্যদিনের আচরণ। বিভিন্ন সময় নির্যাতন করে আমার কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেয় সে। তবুও শান্তি পাইনি। আরও টাকা ও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিলে আমি অস্বীকৃতি জানাই।

তিনি আরও বলেন, আমি তখন বাবার বাড়িতে চলে আসি এবং আদালতে নারী নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করি। আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সোলেমান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। কিছু দিন আগে রাতে সে তিন-চারজন সহযোগী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। জানালার কাঁচ ভেঙে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভাড়াটিয়ারা টের পেয়ে আগুন নেভাতে না পারলে হয়তো আজ আমি জীবিত থাকতাম না।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে মিনা বেগম আরও বলেন, আমার কলেজ পড়ুয়া ছেলেটিকে এখন মিথ্যা হত্যা মামলায় আসামি করে হয়রানি করছে এই সন্ত্রাসী সোলেমান। আমি একজন মা হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবারের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। আমি সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সোলেমান মিয়ার দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মানবাধিকার কর্মীরা বলেন, একজন নারীর এমন নিপীড়নের শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন আইনকে বৃদ্ধাঙ্গুলি না দেখাতে পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান প্রয়োজন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ