রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩০

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান
রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি : গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ উপলক্ষে ৫ সেপ্টেম্বর শনিবার সকালে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড মাঠে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা ও দাবি এখনও পুরোপুরি পূরণ হয়নি। জনগণের গ্যাস, বিদ্যুৎ ও সুশাসনসহ সব ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য রাজপথের আন্দোলন বজায় রাখবে ইনশাআল্লাহ।

পথসভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি /এলডিপি চেয়ারম্যান ​কর্নেল অলি আহমেদ , বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব ​আল্লামা মামুনুল হক , এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ ​নাহিদ ইসলাম এমপি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিনের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, মো: কামাল হোসেন এমপি ঢাকা -৫, এবি পার্টির নেতা শাহাদাৎ উল্লাহ টুটুল, সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) এডভোকেট আবদুল্লাহ আল আমীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার-এর সভাপতিত্বে পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মো. জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আব্দুল মোমিন।

এছাড়া ও এনসিপি মহানগর আহ্বায়ক শওকত আলী ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান; বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুর রশিদ ও সেক্রেটারি আল আমীন রাকিব; বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আব্দুর রহমান ও সেক্রেটারি মো. মনির হোসেন; এবং এবিপির জেলা আহ্বায়ক শাহজাহান বেপারীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

শিমরাইলের সংক্ষিপ্ত পথসভা শেষে শত শত বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে ১১ দলীয় ঐক্যের মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানের সমাপনী মহাসমাবেশের উদ্দেশে রওনা হয়।
লং মার্চের এই বিশাল গাড়ি বহরের আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের তুলে ধরা ৬ দফা দাবির মধ্যে প্রধান হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার,ভ বিদ্যুৎ-তেল-গ্যাসের সংকট ও অতিরিক্ত বিল নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ