শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রাইফেল ক্লাবের লুট হওয়া ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
রাইফেল ক্লাবের লুট হওয়া ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শহর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে দুর্বৃত্তদের লুটকৃত ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১২ আগস্ট সোমবার রাত সাড়ে নয়টার দিকে সদর থানা এলাকার হাজিগঞ্জ খেয়াঘাট সংলগ্ন গণশৌচাগারের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা দেখতে পান স্থানীয়রা। পরে তারা বস্তার ভেতরে তিনটি বক্সের মধ্যে এ আগ্নেয়াস্ত্রগুলো দেখতে পেয়ে র‌্যাবকে জানান। খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

এদিকে অস্ত্র উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। পরে তিনি শনাক্ত করেন এ অস্ত্রগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের অস্ত্র।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা রাইফেল ক্লাব থেকে এই অস্ত্র লুট করেছিল। উদ্ধার হওয়া এ আগ্নেয়াস্ত্রগুলো রাইফেল ক্লাবের অস্ত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন হাজীগঞ্জ গোদারাঘাট ফেরিঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চটের ব্যাগ থেকে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুটকৃত ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ