মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রাতে অপরেশন সকালে মৃতদেহ দেখতে পান অটিরুমে
রাতে অপরেশন সকালে মৃতদেহ দেখতে পান অটিরুমে
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
 শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জে আল-হেরা জেনারেল হাসপাতাল নামে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় মোস্তাকিম (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (১০ মার্চ) সকালে শহরের খানপুর এলাকার ক্লিনিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনার পরপরই হাসপাতালের লোকজন সকলে গাঁ ঢাকা দিয়েছে।
 নিহত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। এর আগে শনিবার খানপুর এলাকায় আল-হেরা নামে ক্লিনিকে ভর্তি করানো হয় মোস্তাকিমকে। তার টনসিলের অপারেশনও হয় সেখানে। সকালে এসে তার মরাদেহ ওটি রুমে দেখতে পায় পরিবার।
নিহতের বাবা রমজান আলী বলেন,বাচ্চার টনসিলের অপারেশন করেছে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। রাতে অপারেশন হলেও সকালে আমরা হাসপাতালে এসে ওটি রুমে দেখি ছেলেকে রাখা, তখনো তার জ্ঞান ফেরেনি। তবে সে কোন সাড়া শব্দ করছিলনা। এসময় হাসপাতালে কোন চিকিৎসক, নার্স কাউকে আমরা খুঁজে পাইনি। ক্লিনিক ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে। আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।
তবে মালিক পক্ষের কবির নামে একজন বলেন, শিশুটির স্বজনদের ভুলের কারণে রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু এটা টনসিলের অপারেশন ছিলো তাই আমরা রোগীর স্বজনদের বলা হয়েছিলো তরল খাবার ছাড়া অন্য কোনো খাবার যেন না দেয়। স্বজনরা সকালে তরল খাবারের সাথে সাথে কেক খাওয়াই। যার কারণে শিশুটির শ্বাসনালির কোনো এক জায়গায় খাবারটি আটকে যায় এবং দম বন্ধ হয়ে মারা যায়।
নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মৃধা বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে এখানে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সাথে রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। এখন পরিবার যদি অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম