মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে এনসিপির জমকালো সমাবেশ, যুব ও ছাত্রশক্তির মিলনে ২০০ নতুন সদস্যের যোগদান
রূপগঞ্জে এনসিপির জমকালো সমাবেশ, যুব ও ছাত্রশক্তির মিলনে ২০০ নতুন সদস্যের যোগদান
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক প্রাণবন্ত আলোচনা সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে নতুন করে প্রায় ২০০ জন নেতাকর্মীর যোগদান সংগঠনটিকে আরও শক্তিশালী ভিত্তি দিয়েছে।
শনিবার (২ মে) দুপুরে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ইউসুফ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরকার।
প্রধান অতিথির বক্তব্যে যুবায়ের সরকার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সংবিধান ও গণতন্ত্র নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি বিদেশি প্রভাবের কাছে নতিস্বীকার করেছে বলে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতান্ত্রিক চর্চার সংকট ও মতপ্রকাশের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি গণমুখী ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা প্রয়োজন। এ ক্ষেত্রে রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে এনসিপির অভ্যন্তরে কোনো বিভাজন না রেখে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের আহমেদ, বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল, তামজীদ, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত এবং সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাতুল,মোহন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানে এক উচ্ছ্বাসময় পরিবেশ সৃষ্টি করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম