শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ, অধ্যক্ষের পদত্যাগ
রূপগঞ্জে বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ, অধ্যক্ষের পদত্যাগ
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীরা অব্যাহত বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের পদ ত্যাগের দাবিতে বাঁশ ফেলে ঢাকা-সিলেট মহাসড়ক ৫ ঘন্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরাও। শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভের মুখে অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেলের কাছে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন  ইউএনও আহসান মাহমুদ রাসেল ।

সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকালে অধ্যক্ষ পদত্যাগ পত্র জমা দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা ছাত্র-ছাত্রীদের আন্দোলনে যেতে দেননি। কেউ গেলে তার ছাত্রত্ব বাতিল করাসহ হামলা মামলার হুমকি ধামকি দিতেন। শুধু তাই নয়, তিনি অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায় করেছেন। শিক্ষার মান উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখেননি। প্রতিষ্ঠানের শিক্ষকদের নানাভাবে নির্যাতন হুমকি ধামকি দেখিয়েছেন। তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়েছেন।  দুর্নীতি ও অনিয়ম করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন। অবিলম্বে আব্দুল আউয়াল মোল্লার পদত্যাগ দাবি অব্যাহত রেখেছেন বিক্ষুদ্ধরা।

শিক্ষার্থীরা আরো জানান, গত দুদিন ধরেই ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আউয়াল মোল্লার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আর ওই বিক্ষোভের মুখে সোমবার বিকেলে আব্দুল আউয়াল মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেলের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ