মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে ‘ভয়েজ অব স্টুডেন্টস’ স্কুলে জমকালো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রূপগঞ্জে ‘ভয়েজ অব স্টুডেন্টস’ স্কুলে জমকালো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
  সর্বশেষপ্রধান সংবাদখেলাধূলা || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নজরুল ইসলাম বাদল :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোগরাকুল এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভয়েজ অব স্টুডেন্টস কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল-এ ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশন ও শিক্ষার্থীদের বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রাণবন্ত আবহ তৈরি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য, গান, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান শিক্ষকের বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন,“পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। ভয়েজ অব স্টুডেন্টস স্কুল এই অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিচালক মো. নাজমুল হাসান, পরিচালক মো. শরিফুল ইসলাম মামুন, পরিচালক মো. আবু সিদ্দিক সেলিম এবং পরিচালক মো. জহিরুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হানিফ হোসেন রাজু। নৃত্য পরিচালনায় ছিলেন আসিফ মিয়া। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও আনন্দঘন ও প্রাণচঞ্চল করে তোলে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম