শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে মাদকবিরোধী সামাজিক ঐক্যের ডাক
রূপগঞ্জে মাদকবিরোধী সামাজিক ঐক্যের ডাক
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নোয়াপাড়া (গ্রীন সিটি) এলাকার বাইতুল নুর মসজিদে মাদক ও সমাজের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এশার নামাজের পর স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় এলাকার বিশিষ্ট সমাজসেবক ও তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাঈম মিয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি ভয়াবহ রূপ নিয়েছে। এটি শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজে অস্থিরতা, অপরাধ ও নৈতিক অবক্ষয়ের জন্ম দেয়।
আলোচনায় বক্তারা আরও বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি চর্চা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন মো. আলী, আব্দুল মোতালিব, সাংবাদিক নজরুল ইসলাম বাদল, জজ মিয়া, জয়নাল আবেদিন, মাসুম, শফিকুল ইসলাম, শহীদ ইসলাম বাবু, তোফাজ্জল হোসেন, মোজাম্মেল হক হৃদয়, কাজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে উপস্থিত দক্ষিণ নোয়াপাড়াকে ( গ্রীন সিটি) মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়রা মনে করছেন, এমন সামাজিক উদ্যোগ নিয়মিত হলে এলাকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ