মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা
রূপগঞ্জে মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন ও মৈকুলী গ্রামে মাদক, চুরি ও ছিনতাই নির্মূলের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য দিপু ভূঁইয়ার প্রশংসা করে বলেন, তাকে মাদকের বিরুদ্ধে জেহাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করতে এলে সে যদি তার নিজের লোকও হয় তাকেও আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ আছে।
এসময় মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি সবাইকে সচেতন থাকার পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে আহ্বান জানান।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের সর্বসাধারণ উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকাবাসী মাদক, চুরি ও ছিনতাই সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন এবং এসব অপরাধ দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভা শেষে এলাকাবাসী মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম