শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে
রূপগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (গাজীপুর-চট্টগ্রাম বাইপাস) সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে।

সোমবার (৩০ মার্চ) সকালে কালাদী এলাকা থেকে উদ্ধার হওয়া ওই যুবকের নাম গোবিন্দ কুমার মজুমদার (২৮)।

তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাঠিয়া কালিবাড়ী এলাকার আমরেশ মজুমদারের ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ (ফিংগার প্রিন্ট) সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করেছে। এর আগে সকালে পথচারীরা সড়কের পাশের খাদে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ঘাতকরা প্রথমে গোবিন্দকে বিষাক্ত কোনো দ্রব্য খাইয়ে অচেতন বা শারীরিকভাবে দুর্বল করে ফেলেছিল। এরপর নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহটি সড়কের পাশের খাদে ফেলে রেখে পালিয়ে যায়।

ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, পরিচয় শনাক্তের পর নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, মহাসড়কের পাশে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত