বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৯

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে রূপগঞ্জ উপজেলার মোট ৪২০ জন কৃষককে এই সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। এর মধ্যে উফশী আউশ ধানের জন্য ৪০০ জন এবং গ্রীষ্মকালীন তিল চাষের জন্য ২০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। আউশ চাষি প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। অন্যদিকে তিল চাষি প্রত্যেক কৃষক পেয়েছেন ১ কেজি উচ্চফলনশীল তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
প্রধান অতিথির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। আউশ ও তিল চাষের মাধ্যমে আমাদের জমিগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে আমদানি নির্ভরতা কমে।

রূপগঞ্জ কৃষি অফিসার আফরোজা সুলতানা বলেন, সরকার প্রদত্ত এই সার ও বীজের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কাজ করছেন। আধুনিক পদ্ধতিতে আউশ ও তিল চাষ করতে পারলে কৃষকরা অল্প খরচে অধিক লাভবান হতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকগণ। সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান