বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রেলওয়ের জমিতে মার্কেট নির্মান বন্ধে স্থগিতাদেশের সাইনবোর্ড নাসিকের
রেলওয়ের জমিতে মার্কেট নির্মান বন্ধে স্থগিতাদেশের সাইনবোর্ড নাসিকের
  সর্বশেষ • প্রধান সংবাদ • সিটি কর্পোরেশন || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, এটা দীর্ঘ বারো বছর যাবৎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে বিতর্কিত জমির ব্যাপারে রেলসহ বিভিন্ন মন্ত্রনালয়ে আমরা চিঠি দিয়েছি। কদম রসূল ব্রিজটা যেখানে শেষ হবে সে জায়গাটা এখান থেকে একটু সামনেই। পাশাপাশি এ ব্রিজ দুই লেনের আর রাস্তা দুই লেনের। চার লেন যদি থাকে তাহলে এখানে এমন মার্কেট করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে নাসিকের পক্ষ থেকে রেলওয়ের জমিতে মার্কেট নির্মানের স্থগিতাদেশের সাইনবোর্ড টানাতে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা জানেন এখানে প্রতিদিন কী পরিমান জ্যাম থাকে। এটা হলে এখানে যে পরিমান মানুষের সমাগম হবে এতে সড়ক চলাচলের উপযোগী থাকবে না। ব্রিজে যাতায়াত ও মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে।

তিনি আরো বলেন, গত কয়েক বছর আগে এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়। এর মূল কারণ এই জ্যাম। তাই আমরা হাইকোর্টে আবেদন করেছিলাম এ মার্কেটটি এখানে যেন করা না হয়। গত ২০ তারিখ এ মার্কেটের কাজ বন্ধের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজ আমরা এখানে এসে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গিয়ে কেউ কাজ করলে আমরা আইনগত পদক্ষেপ নেব।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান