শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৯

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রেস্টুরেন্টে রাজউকের অভিযানে ৩ লাখ ৫০ হাজার জরিমানা
রেস্টুরেন্টে রাজউকের অভিযানে ৩ লাখ ৫০ হাজার জরিমানা
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
শহর প্রতিনিধি
ইমারজেন্সি এক্সিট না থাকায় নারায়ণগঞ্জে ৭ টি রেস্টুরেন্টকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত রাজউক অভিযান চালিয়ে শহরের চাষাড়া এলাকার এসকল রেস্টুরেন্ট এই জরিমান করা হয়।
জরিমানা প্রাপ্ত রেস্টুরেন্টগুলো হলো- দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাউন বুফ অ্যান্ড পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দ্যা ডাইনিং লঞ্জ ও সিরাজ চুইজাল। তাদের সকলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এই বিল্ডিংটি পরিদর্শন করে দেখা গেছে এটি অআবাসিক ভবন হিসেবে অফিস কমপ্লেক্স হিসেবে থাকার কথা। কিন্তু অফিস কমপ্লেক্সের পরিবর্তে তারা রেস্টুরেন্ট পরিচালিত করেছে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ইমার্জেন্সি এক্সিট টা সঠিকভাবে ব্যবহার করছে না। সেটায় প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা প্রত্যেককে জরিমানা করেছি। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে সেটি অপসারণ করার জন্য বলা হয়েছে।
তিনি আরও বলেন, যদি তারা ৭ দিনের মধ্যে অপসারণ না করে আমরা সেটি ভেঙ্গে ফেলবো। ৭ টি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। যারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আমরা চাই সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করুক। যারা নিয়ম বহির্ভূত ব্যবসা পরিচালনা করবে আমরা সেখানে যাবো। অনুমোদিত কোনো অংশই থাকবে না।
 রুফটপের ক্ষেত্রে আমরা আরও বেশি সতর্ক হবো।
অভিযানের সহযোগিতায় ছিলেন অথরাইজ অফিসার মো. ইলিয়াস, ইমারত পরিদর্শক মো. শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, ইমাম মো. রুবেল, মো. সারোয়ার হোসেন ও তারিফুর রহমান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম