মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     র‌্যাব পরিচয়ে টাকা লুট হজম করার আগে গ্রেফতার
র‌্যাব পরিচয়ে টাকা লুট হজম করার আগে গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার ৬ জুন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার হোমনা থানাধীন দড়িগাঁও এলাকার মৃত মোশারফ হোসেনের পুত্র শামীম আহম্মেদ সবুজ (৩৪), বি-বাড়িয়া জেলার নবী নগর থানাধীন কনিকাড়া এলাকার আরেজ মিয়ার পুত্র ইকবাল হোসেন ওরফে ইসলাম (৪৫), শেরপুর জেলার শ্রীবদ্দী থানাধীন ধাতুয়া এলাকার সৈয়দুর রহমানের পুত্র হাফিজুর রহমান সুমন, পিরোজপুরের দক্ষিণ গাবতলা এলাকার মৃত দেলওয়ারের পুত্র আব্দুর রহমান মেহেদী (৩০)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ২৩ মে রাত ৮ টার দিকে আব্দুল বাতেন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ ৫২,০০,০০০/-(বায়ান্ন লক্ষ) টাকা ও বিভিন্ন ধরনের ব্যাংকের একাধিক চেক নিয়ে তার মেয়ের জামাই রানা আহম্মেদসহ তার মালিকানাধীন প্রাইভেটকার চালক নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করার সময় রাত পৌনে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুপতারা পাকা রাস্তার পাল্লা কবরস্থান সংলগ্ন রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি তাদের প্রাইভেটকারটি সংকেত দিয়ে পথরোধ করেন। অজ্ঞাতনামা আসামীদের শরীরে র‌্যাবের ব্যবহৃত পোশাক ও কোটি এবং হাতে অস্ত্র, লাঠি, হ্যান্ডকাফ ও সিগনাল লাইট ছিল। এক পর্যায়ে তারা বিভিন্ন ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে। বাদীর মেয়ের জামাই ও ড্রাইভার সুমনকে প্রাইভেটকার থেকে নিচে নামিয়ে স্কচটেপ দিয়ে মুখ আটকিয়ে রাখে। তারপর বাদী আব্দুল বাতেনের নিকটে থাকা নগদ ৫২,০০,০০০/- (বায়ান্ন লক্ষ) টাকা, বিভিন্ন ধরনের ব্যাংকের একাধিক চেক, ৪টি মোবাইলফোন জোর পূর্বক ছিনিয়ে নেয়। অজ্ঞাতনামা আসামীরা তাদের ব্যবহৃত প্রাইভেটকারসহ লুণ্ঠিত মালামাল নিয়ে পালানোর কালে বাদীর মেয়ের জামাই ‘৯৯৯’ এ কল দেয়। আড়াইহাজার থানা পুলিশ ‘৯৯৯’ এর কল পেয়ে তাৎক্ষনিক ঐ প্রাইভেটকারটির পিছু নিলে অজ্ঞাতনামা আসামীরা প্রাইভেটকার রেখে লুষ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় আব্দুল বাতেন বাদী হয়ে গত ২৫ মে আড়াইহাজার থানায় মামলা (নং-৩৩) দায়ের করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ৫ জুন তথ্য প্রযুক্তির মাধ্যমে সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল ও আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডিএমপি ঢাকার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে উপরে লিখিত আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেখানো মতে ১ সিলভার রংয়ের প্রাইভেটকার, নগদ ৪,৪৯,০০০/-(চার লক্ষ উনপঞ্চাশ হাজার) টাকা, ৩টি কালো রংয়ের র‌্যাবের কটি, ১টি সেনাবাহিনীর পোশাকের রংয়ের কাঁধের ব্যাগ, ১টি লেজার লাইট, ১টি কালো রংয়ের খেলনা রিভলবার, ১ জোড়া হ্যান্ডকাফ ও ২টি কালো রংয়ের মাথার ক্যাপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা প্রায় সময়ই ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও পূর্বাচল তিনশ ফিট মহাসড়কে ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে। ভূয়া আইন-শৃঙ্খলা পরিচয়ে দস্যুতা ও ছিনতাই সংক্রান্তে আসামী ইকবাল এর বিরুদ্ধে ৮টি, মেহেদীর বিরুদ্ধে ৪টি, শামীমের বিরুদ্ধে ৪টি ও হাফিজের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। উক্ত ঘটনায় মামলার তদন্ত অব্যাহত আছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম