শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     র‍্যাব পাহারায় সিদ্ধিরগঞ্জ থানা পরিস্কার করছে শিক্ষার্থীরা
র‍্যাব পাহারায় সিদ্ধিরগঞ্জ থানা পরিস্কার করছে শিক্ষার্থীরা
  সর্বশেষপ্রধান সংবাদমহানগর || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি
গেলো ৫ আগস্ট আ:লীগ সরকার পদত্যাগের পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। আজ সেই তছনছ হয়ে থাকা থানা পরিস্কার করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এসময় র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বশরীর এসে শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে ঘুরে থানা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পরিস্কার কার্যক্রম শুরু করেছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ৬৫-৭০ জন স্কুল- কলেজের শিক্ষার্থী দলে দলে তছনছ হয়ে থাকা পুরো থানা প্রাঙ্গণ পরিস্কারের কাজ করছেন। এতে তাদের সহযোগিতা করছেন র‍্যাব-১১ এর সদস্যরা। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের পাহারায় এ কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন। তাদের দাবি, সরকারি সম্পদের প্রতি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
থানা প্রাঙ্গণ পরিদর্শন শেষে র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেছেন, শিক্ষার্থী নিজ উদ্যোগে একটি ভালো কাজ করছেন। আমরা র‍্যাব-১১ তাদের সহযোগিতায় পাশে আছি।
হামলা চালিয়ে অস্ত্রসহ মালামাল লুটপাট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলে, আমরা ইতিমধ্যে আমাদের র‍্যাব-১১ এর ফেসবুক পেজে জানিয়ে দিয়েছি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণ অভ্যুত্থান কালে যে দুর্বৃত্ত এবং সুবিধাবাদী গোষ্ঠী সরকারি এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা এবং লুটপাট চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ সরকারি সম্পত্তি লুট করেছে সেসব লুট করা সম্পত্তি সেচ্ছায় ফেরত দিলে তার পরিচয় গোপন রাখা হবে এবং কোনরূপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি তারা সেচ্ছায় ফেরত না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জনসাধারণের জানমালে হামলার ঘটনার তথ্য পেলে র‍্যাবকে সে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও করেন তিনি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ