শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     লেখাপড়ায় মনোযোগ দিতে হবে : কালাম
লেখাপড়ায় মনোযোগ দিতে হবে : কালাম
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, তোমাদের ভাল ফলাফল করতে হবে। লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে। তোমাদের দ্বারা আগামীতে দেশ ও সমাজ কী সেবা পাবে। আগামী দশ বছর পরে তোমাদের ওপর যে দায়িত্ব আসবে সেই দায়িত্ব পালনে তোমরা কীভাবে প্রস্তুত করবে নিজেদের তা এখনকার সময়ের ওপরেই নির্ভর করবে।

রোববার (১৯ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমার বাবাসহ এ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা এ স্কুলটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। জাতীয় সঙ্গীতের পরে আমাদের ক্লাস শুরু হত। প্রতিদিনই আমাদের স্বাস্থ্য সেবার অংশ হিসেবে টিফিনে এক গ্লাস করে দুধ প্রদান করা হত। মাসে দুইবার ডাক্তার আসতো। দাঁতের চিকিৎসা থেকে শুরু করে সকল চিকিৎসার ব্যাবস্থা করা হত। এই ব্যাবস্থাগুলো এখনও চালু আছে কীনা জানি না।

শিক্ষার্থীরা কেন স্কুলের সময়ে বাইরে ঘুরবে। সন্ধ্যা সাতটার পরে আমাদের এই এলাকার হাসপাতালের সামনে স্ট্রিট ফুড বিক্রি হয়। অনেক স্কুলের ছেলেমেয়েরাও এখানে বসে থাকে। তারা লেখাপড়া করবে কখন? আমরা সন্ধ্যার পরে পড়তে বসতাম আটটা নয়টা পর্যন্ত পড়তাম।

খানপুরে হাজার হাজার ছেলেমেয়ে বসে থাকে চিত্তবিনোদনের জন্য। চিত্তবিনোদনের অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে এতে আসক্ত হওয়া যাবে না।

আমাদের আধুনিক বিশ্বে বিজ্ঞানের ভাল চর্চা চলছে। আগামী দশ পনেরো বছর পরে আমাদের কর্মজীবী মানুষগুলো কর্মহীন হয়ে পড়বে কীনা এটা একটা দুশ্চিন্তার বিষয়। আমাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি আমি আহ্বান জানাবো। তারা যেন মোবাইলে আসক্ত হয়ে না যায়।

 

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ