মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ল্যাম্পপোষ্টের তার চুরি করতে গিয়ে  নাইটগার্ড নিহত
ল্যাম্পপোষ্টের তার চুরি করতে গিয়ে  নাইটগার্ড নিহত
  সর্বশেষপ্রধান সংবাদসিটি কর্পোরেশন || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪

বন্দর প্রতিনিধি: বন্দরে সিটি কর্পোরেশনের রাস্তার ল্যাম্পপোষ্টের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নির্মাণাধীন বিল্ডিংয়ের নাইটগার্ড   নিহত হয়েছেন। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা(৪৮)। শনিবার রাতে সিএসডি গেইট সংলগ্ন খানবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক সিএসডিএলাকার মৃত জানু মিয়ার ছেলে। রোববার সকালে  পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক রাতে নাসিক ২৩ নং ওয়ার্ড সিএসডি খান বাড়ি এলাকায় এক নির্মাণাধীন বিল্ডিংয়ে নাইটগার্ড।  দিনে প্লাস্টিকের বোতল,  ভাঙ্গারি মালামাল টোকাতেন।  তা বিক্রি করেই  জীবিকা নির্বাহ করতেন। শনিবার রাতে কোনো এক সময়ে  নিজ এলাকায় রাস্তার মাঝখানে  ল্যাম্পপোষ্টের খুঁটির  নিচের  মাটি খোঁড়া খুঁড়ি করে।  পরে বৈদ্যুতিক তার বের করতে গিয়ে বিদ্যুৎ  স্পৃষ্টে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে মারা যায়। রোববার ভোরে এলাকাবাসী ল্যাম্পপোষ্টের নিচে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

বন্দর থানার এসআই মো.মামুন বলেন,  শনিবার রাত হইতে রোববার সকালের মধ্যে যেকোনো সময়ে সিরাজউদ্দৌলা ক্লাব- নবীগঞ্জ গামী রাস্তার খান বাড়ি মোড়  রাস্তার ডিভাইডারের মাঝখানে  আবু বক্কর সিদ্দিক (৫০) বিদ্যুতের খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে  ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন সকাল সাড়ে ৭ টার দিকে  বিদ্যুতের খুঁটির তারের সাথে আবু বক্করের  মৃতদেহ জড়ানো অবস্থায় দেখে  পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে   বিদ্যুৎ কর্মীদের  মাধ্যমে বিদ্যুতের সুইচ বন্ধ করে  মৃতদেহ উদ্ধারের পর   সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে  লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম