বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শপথ নিলেন হোসিয়ারি সমিতির নির্বাচিত ১৮ পরিচালক
শপথ নিলেন হোসিয়ারি সমিতির নির্বাচিত ১৮ পরিচালক
  সর্বশেষ • প্রধান সংবাদ • সংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি

নির্বাচনের দশদিন পর বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত ১৮ পরিচালক শপথ গ্রহণ করেছেন। সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু ও সাঈদ আহম্মেদ স্বপন সহ ১৫ জন পরিচালক একত্রে শপথ পাঠ করান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি। ওই সময় নির্বাচন বোর্ডের সদস্য মো. জাকারিয়া ওয়াহিদ ও কৃষ্ণ কুমার সাহা, আপীল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন ও মো. শওকত আলী উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় হোসিয়ারি সমিতির অফিসে এই শপথ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে হোসিয়ারি সমিতির ২০২৫-২০২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব শুরু করলো।

গত মঙ্গলবার বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালকদের বেয়ারা নির্বাচনে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন।

গত ৩রা ফেব্রুয়ারি ৩৬জন প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণের মাধ্যমে ১৮জন পরিচালককে নির্বাচিত করেন হোসিয়ারি সমিতির ১১১৩জন ভোটাররা। এতে তাদের ভোট প্রয়োগে ১৮ জন পরিচালক পদে ১৫জন নির্বাচিত হন বদু প্যানেল। বাকি তিন পরিচালক পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়। বদু প্যানেলের নির্বাচিতরা হলেন, সাধারণ গ্রুপের বদিউজ্জামান বদু, মোঃ আব্দুল হাই, মিজানুর রহমান, মোঃ পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, মনির হোসেন, হাজী মোঃ শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মোঃ মাসুদুর রহমান, ফতেহ আলী রেজা রিপন ও বৈদ্যনাথ পোদ্দার। এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মোঃ নাছির শেখ, আব্দুস সোবহান, বিল্লাল হোসেন ও নাছিম আহম্মেদ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান