বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শামীম ওসমান ও তাপসসহ ১৫৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা
শামীম ওসমান ও তাপসসহ ১৫৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি
ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ১৫৬ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে।
ভুক্তভোগী নিজে বাদী হয়ে আদালতের নির্দেশে সোমবার (৬ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যক্তিরা।
এছাড়ও এই মামলায় আসামি করতে দেখা গেছে, ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লা জেলার মানুষকে।
মামলার সূত্রে জানা গেছে, ২৫ জুলাই দুপুর ২টার দিকে ছাত্র-জনতা চিটাগাংরোডে আন্দোলন করার সময় আসামিরা রিভলবার, পিস্তল, কাটা রাইফেল ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হোন। এরপর ১-১৫ আসামির নির্দেশে ও ১৬-৬৫ নম্বর আসামির অর্থায়নে ও ৬৬-৮০ নম্বর আসামির পরিকল্পনায় আন্দোলনরত মানুষের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। সেসময় সাব্বির গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ খানাপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ মামলার আবেদন কোর্ট থেকে এসেছে। আমরা কোর্টের নির্দেশে মামলা নিয়েছি। তাই আসামি সম্পর্কে আমাদের জানা নেই। এটা বাদী ভালো বলতে পারবেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান