শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শিক্ষককে মারধরের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষককে মারধরের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে মারধরের ঘটনায় সাত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কারের বিষয় শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মেয়ে ও স্কুলের এক ছাত্রীকে আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকিব দীর্ঘ দিন যাবত স্কুলের আসা যাওয়ার পথে উত্যক্ত করে। বিষয়টি স্থানীয়রা বেশ কয়েকবার সতর্ক কলেও আকিব তার কোন পরোয়া না করে বন্ধুদের নিয়ে ওই স্কুলের ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। জুনের প্রথম সপ্তাহে স্থানীয়রা আকিবসহ তার বন্ধুদের আটক করে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করে। সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্ববাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট শিক্ষার্থী আকিব ও তার বন্ধুদের ছাত্রীর পেছনে না ঘুরে পড়াশোনার মনোযোগ দেয়ার কথা বলে সতর্ক করে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন দুপুরে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ সংক্রান্ত কাজ শেষে বের হলে অতর্কিতভাবে আকিব ও তার সহযোগি একই স্কুলের শিক্ষার্থী সিফাত, আকরাম, মেহেদী, মারুফ, সানপ্রিয়া, নাহিদ, সজীব একত্রিত হয়ে তার উপর হামলা করে। ওই শিক্ষকের পড়নের জামা কাপড় ছিড়ে ফেলে এবং বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে আসলে ওই শিক্ষার্থীরা পালিয়ে যায়। পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও এ ব্যপারে ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলে শিক্ষকরা শাস্ত হয়।
গত বৃহস্পতিবার আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরী সভায় শৃঙ্খলা পরিপন্থি কাজের অপরাধে ওই ৭ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

এ ব্যপারে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার বলেন, সরকারি নির্দেশনায় আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষনের আসেন সুলতাসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বস। তার উপর অতর্কিত হামলার ঘটনায় শিক্ষক সমাজ বিস্মিত। এটা কাম্য ছিলোনা। এ ঘটনায় ইউএনও দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন।

ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষকরা অত্যন্ত সম্মানীয়। শিক্ষককে লাঞ্চিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যপারে ৭ শিক্ষার্থীদের বহিস্কার করা হয়েছে। এ ধরনের ঘটনা কোন বিদ্যালয়ে যাতে না ঘটে সে ব্যপারেও সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত