শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শিক্ষার্থীদের নিয়ে তালা খুলল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
শিক্ষার্থীদের নিয়ে তালা খুলল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এর প্রধান ফটকে তালা ছয় দিন পর খুলেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের অনুমতিতে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রবেশ করে। এ সময় পুরো ভবনটি লন্ডভন্ড ও আসবাবপত্র ভাংচুরে দৃশ্য দেখে কান্না ভেঙ্গে পড়ে উপস্থিত মুক্তিযোদ্ধারা।

শেখ হাসিনা ৫ আগষ্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। এর পর দুপুর থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিণ্ন স্থানে তান্ডবলীলা চলে। প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর দারোয়ান জানান, বিকালে হঠাৎ করে দুবৃর্ত্তরা ইট পাটকেল নিক্ষেপ করে প্রবেশ করে। এ সময় ভবন প্রতিটি গ্লাসের দরজা, আসবাবপত্র ও মুক্তিযোদ্ধাকালীন বীরদের ছবি ভাংচুর চালায়। শেষে কমপ্লেক্সের সামনে একটি ছাউনি আগুন দিয়ে জ¦ালিয়ে তালা লাগিয়ে দেয়া হয়।

গতকাল রোববার নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা প্রশাসকের অনুমতিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা নেতৃত্বে কয়েকজন কমান্ডার ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা তালা খুলে প্রবেশ করে। এ সময় সকলের ভবন পরিদর্শন করে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করে।

উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার শেখ দেলোয়ার হোসেন দেলু, ১৭নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ নুরউদ্দিন আহম্মেদ, গোগনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মনির হোসেন ও এনায়েতনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রমিজউদ্দিন।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা জানান, ৫ আগষ্ট বিকালে দুবৃর্ত্তদের হামলা ভাংচুর চালিয়ে তান্ডব চালিয়েছে। তারা মুক্তিযুদ্ধকালীন বীর শ্রেষ্ঠদের ছবিগুলো ভেঙ্গে ফেলেছে। রোববার শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রবেশ করে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ