মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা, আহত ৭ পুলিশ
আড়াইহাজারে ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা, আহত ৭ পুলিশ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

 

 

 

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মোটরসাইকেল চোর গ্রেফতার করতে গিয়ে ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারী শরীফ (৪০) এবং সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকৃকতরা হলো হামলা কারী সুফিয়ান ও নাজমুল।

বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম ওয়ারেন্ট আসামি ধরতে ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযানে বের হয়। এসময় তারা নতুন বান্টি গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়ির পাশে নম্বরবিহীন লাল-কালো রংয়ের একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশ আলমগীরকে মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় তার ছোট ভাই মোস্তাকিম ওই মোটরসাইকেলটি পাল্লা এলাকার আবুলের ছেলে পাভেলের (২০) কাছ থেকে ২৫ হাজার টাকায় কিনেছেন।

পরে পুলিশ পাভেলের বাড়িতে গেলে মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। এসময় পুলিশ পাভেলকে আটক করে নিয়ে আসার সময় এলাকাবাসী ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশের উপর হামলা করে এবং পাভেল পালিয়ে যান। সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করেন। এতে পুলিশের উপর আক্রমনকারী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ শরিফ গুলিবিদ্ধ হয়ে আহত হোন। পরে আহত শরিফকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং ৭ পুলিশ সদস্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারি উপ পরিদর্শক (এএসআই) কুদ্দুস আলী, এএসআই আবু তাহের, পুলিশ সদস্য রমজান, জহিরুল ইসলাম, মাহফুজ, আবু রায়হান। আহত পুলিশ সদস্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের গুলিতে আহত শরীফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম