শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শিশু অপহরণের ঘটনায় সৎ মাসহ দুইজন গ্রেফতার
শিশু অপহরণের ঘটনায় সৎ মাসহ দুইজন গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪

শহর প্রতিনিধি

১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ে শহরের চানমারী থেকে অপহৃত তিন বছরের শিশু আব্দুর রহমান কে অপহরনের ঘটনায় এক নারী সহ দুজন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মমতাজ বেগম(৫৬) ও তার স্বামী জামালপুর জেলার মেলাহন্দ থানার কাউয়া বাড়ীর মোঃ হাবিবুর রহমানের পুত্র ফজলু(৪৬)। শুক্রবার(১০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। এর আগে বুধবার(৮ মে) রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ জামালপুল জেলার মেলাহন্দ থানা পুলিশের সহায়তায় কাউটা বাইদ এলাকাস্থ ধানক্ষেতের পাশ থেকে উদ্ধার করে অপহৃত শিশু আব্দুর রহমান কে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন জানান, শিশুটির সৎ দাদী গ্রেফতারকৃত মমতাজ বেগম মঙ্গলবার(৭ মে) সকালে আব্দুর রহমান কে অপহরন করে তার বাবা মায়ের নিকট ১০ লাখ টাকা দাবী করে। অন্যথায় তাকে ভারতে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করে। অভিযোগ পেয়ে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় জামালপুর মেলাহন্দ থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে শিশুটিকে একটি ধান ক্ষেতের পাশ থেকে উদ্ধার করে। তবে সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপহরনকারীরা। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ী এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম ও তার পূ্র্বের স্বামী ফজলু কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমতাজ বেগম পুলিশের নিকট স্বীকার করে যে,শিশুটিকে অপহরন করে প্রথমে রিক্সাযোগে ঢাকার ধলপুর এলাকায় যায়। সেখানে গিয়ে তার পূর্বের স্বামী ফজলুকে সাথে নিয়ে জামালপুরের মেলাহন্দে চলে যায়। এরই মধ্যে অপহৃত শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবী করে। দাবীকৃত টাকা না পেলে শিশুটিকে ভারতে নিয়ে যাবে। শিশুটির বাবা মা দুই লাখ টাকা প্রদান করার কথা স্বীকার করলে তারা মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। পরে তারা পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যেতে চাইলে গ্রেফতারকৃত ফজলুর বোন শিশুটিকে রেখে পালিয়ে যাওয়ার কথা বললে তারা শিশুটিকে রেখে পালিয়ে যায়। তিনি আরো জানান,গ্রেফতারকৃত মমতাজ বেগম ভারতের বাসীন্দা। তিনি একাধিক বিয়ে করেছেন। তার পূ্র্বের স্বামীকে নিয়েই তিনি এ অপহরনের পরিকল্পনা করেন। অপহৃত শিশুটির বাবা ও মামলার বাদী রবিন জানায়, তার বাবা ছয় মাস পূর্বে মামলার এজাহারনামীয় আসামী মমতাজ বেগম কে বিয়ে করে। তার সৎ মা শিশু সন্তানটিকে আদর করতেন। সে শহরের কালিবাজরস্থ একটি মাংসের দোকানে এবং তার স্ত্রী একটি গার্মেন্টেসে কাজ করে চানমারিস্থ আয়েশা বেগমের বাড়ীতে ভাড়ায় বসবাস করতো। এবং তার সৎ মা একই এলাকার দুলু মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলো। তারা স্বামী স্ত্রী উভয়েই সকালে নিজ নিক কর্মস্থলে চলে গেলে শিশুটিকে বাদীর সৎ মায়ের নিকট রেখে যায়। ৪-৫ দিন পূ্র্বে তার বাবার সাথে সৎ মায়ের ঝগড়া ও মন মালিন্য হয়। ধারনা করা হয় তার বাবার উপর অভিমান করে সৎ মা শিশুটিকে অপহরন করে নিয়ে যায়। তিনি আরো জানায়,মঙ্গলবার (৭ মে) সকালে তারা স্বামী স্ত্রী উভয়েই নিজ নিজ কমস্থলে চলে গেলে শিশুটিকে প্রতিদিনের ন্যায় তার সৎ মায়ের নিকট রেখে যায়। পরে বেলা ১২ টার দিকে রবিনের বাবা তার স্ত্রী আখি কে জানায়, শিশু সহ তার বাদীর সৎ মা সকাল নয়টার সময় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তখন বাদী তার সৎ মায়ের নাম্বারে ফোন করলে তা রিসিভ করছিলোনা।এক পর্যায়ে বাদীর সৎ মা বাদীকে ফোন করে ফোন করে ১০ লাখ টাকা দাবী করে অন্যথায় শিশুটিকে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে দিবে বলে জানিয়ে দেয়। এঘটনায় তিনি বাদী হয়ে তার সৎ মা মমতাজ বেগম (৫৬) সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জন কে আসামী করে বুধবার(৭ মে) দুপুরে ফতুল্লা মডেল মামলা দায়ের করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ