মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ রূপগঞ্জ চাদা না পেয়ে এক ব্যবসায়ীকে গুলি করা সন্ত্রাসী লোকমান হোসেন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব ১১ সদস্যরা ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় শফিকুলের কাছে থেকে জব্দ করা হয় একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন।

দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটালিয়ান সদর দফতরের সিপিএসসি কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার মো. নাঈম উল হক।

তিনি জানান, গ্রেফতার আসামি শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক এর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে রূপগঞ্জ থানায় অন্তত ৬ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে ঢাকার সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, এর আগে চলতি মাসের শুরুতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসায়ী লোকমান হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক ও তার লোকজন। দাবি করা চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিবে এমন হুমকি দেয়া হলে লোকমান হোসেন বাধ্য হয়ে তাদের এক লাখ টাকা দেন। পরবর্তীতে গত ১৮ অক্টোবর (শনিবার) দুপুরে দাবি করা আরও চার লাখ টাকার জন্য শফিকুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনীর লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় প্রবেশ করে। এসময় তারা লোকমান হোসেনের কাছে পুনরায় চাঁদার টাকা দাবি করে।

তবে লোকমান হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শফিকুলের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। তখন শফিকুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী লোকমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

র‍্যাব জানায়, ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হলে জড়িতরাসহ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে র‍্যাব-১১ ব্যাটালিয়ানের একাধিক টিম। এরই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামির অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোর সাড়ে চারটায় রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিককে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম