মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকদের ওপর হামলা মূল হোতা কারাগারে
সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকদের ওপর হামলা মূল হোতা কারাগারে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায়  নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করে তাকে কারাগার প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার মূল আসামিকে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে আজ বিকেলে আহত জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ খান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি (যার নং-০৯) দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে মূল হামলাকারী শাহাদাত হোসেন (৬০) এবং সায়েদাবাদী শহীদকে(৫৫)। এছাড়া মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জানা যায়, শাহাদাত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই রাব্বির বাবা। হামলায় আহতরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জ নামের স্থানীয় এক গণমাধ্যমের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন ও আয়াজ হোসেন।
মামলার বাদী সাংবাদিক মো. আকাশ জানান, ফতুল্লার গিরিধারা এলাকায় এক নারীর জমি দখলের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহে গেলে কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন তাদের উপর হামলা করেন। তাদের বাধা উপেক্ষা করে একের পর চড়-থাপ্পড় দিতে থাকেন। তাদের একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা ও মোবাইল ফোনও ভাঙচুর করা হয় দাবি করে তিনি বলেন, পরে খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় তিন সংবাদকর্মীকে দুই ঘন্টা আটকে মারধর করা হয়। এসময় হামলা চালিয়ে ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।  ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে প্রেরণ করেছে আদালত।
মো: মামুন মিয়া
নারায়ণগঞ্জ
০১৯১৮৯২৮০৮৯

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম