মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সংবাদ সম্মেলনে অভিযোগ সোনারগাঁয়ে লুটপাটের মামলা করে বিপাকে শিল্প মালিক
সংবাদ সম্মেলনে অভিযোগ সোনারগাঁয়ে লুটপাটের মামলা করে বিপাকে শিল্প মালিক
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাট মামলা করে বিপাকে পড়েছেন এএনজেড নামের এক টেক্সটাইল মালিক। গতকাল বুধবার বিকেলে উদ্ভবগঞ্জ এলাকায় একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করে এ এনজেডের মালিক মো. আনোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধান, যুবদল নেতা সুমন মিয়া নান্টু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, উপজেলার জামপুর ইউনিয়নের মাঝের চর এলাকার এক বছর আগে টেক্সাইল মিল করার জন্য জমি ক্রয় করেন। তিনি সেখানে ১লা জানুয়ারী থেকে ভবন নির্মাণ কাজ শুরু করেন। ২৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার নেতৃত্বে যুবদল নেতা এমদাদুল হক দিপু ও মুছাসহ শতাধিক লোকজন ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে গত ১৫ জানুয়ারী সকালে প্রায় কোটি টাকার রড, সিমেন্ট ও ইটসহ নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অজ্ঞাত কারনে মামলা নেয়নি। এক সপ্তাহ ধরে থানায় ধরনা দিয়ে মামলা করতে না পেরে গত মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। লুটপাটের ঘটনায়তাদের বিরুদ্ধে মামলা করায় গতকাল বুধবার যুবদল নেতা এমদাদুল হক দিপু বাদি হয়ে শিল্প মালিক আনোয়ার হোসেন, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন প্রধান, জমির মূল মালিক শহিদুল্লাহসহ ৭ জনকে আসামী করে চঁ^াদাবাজি মামলা দায়ের করে। তবে গোলজার হোসেন প্রধান আমাকে সহযোগিতায় করায় তাকেও ওই মামলায় আসামী করা হয়। তিনি আরো বলেন, ঘটনার পর লুটপাটের মামলা করার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন। প্রতিদিন তার বাসার সামনে গিয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন। তাকে বিভিন্ন সময়ে হুমকি ও ধামকি দিয়ে আসছেন। মামলা তুলে না দিলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। ভয়ে তার পরিবার নিয়ে আত্মগোপনে রয়েছেন। তাদের সকল অপর্মের বিরুদ্ধে বিএনপির নীতি নির্ধারক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সোনারগাঁ উপজেলা যুবদল নেতা এমদাদুল হক দিপু বলেন, চাঁদা দাবি ও মালপত্র লুটপাটের ঘটনার সঙ্গে তারা জড়িত না। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আনোয়ার যে জমি ক্রয় করেছে সেই জমি আমরা বায়না সূত্রে মালিক। আমাদের জমি সে ক্রয় করেছে। সেই জমি ছেড়ে দেবে শর্তে ৫০ লাখ টাকা দাবি করেছে। তাই মামলা দিয়েছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম