মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৩

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা : সাখাওয়াত
সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা : সাখাওয়াত
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নৌপরিবহন মন্ত্রনালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যারা বন্দরগুলো পরিচালনা করছে, এখানে বেশ অনিয়ম আছে। আমরা এগুলো দূর করার চেষ্টা করছি। পত্রিকায় দেখেছি, এখানে অনেকেই দখল করে আছে। এগুলো দখলমুক্ত করতে আমরা চেষ্টা করবো। আমাদের চেষ্টা থাকবে সকলেই যেন এখানে আসতে পারে। এটা সবার জন্য থাকবে।
সোমবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডক ইয়ার্ড ওয়ার্কশপ সাইট ও ডিইপিটিসি-তে বিশ্বব্যাংক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, নদী দখলমুক্ত হবে। এখানে সুন্দর ওয়াকওয়ে হয়েছে। আমরা এখনও দেখি ভবিষ্যতে হয়ত একদিন মর্নিং ওয়াকে আসবো। প্রশ্ন হল এখানে কী চুরি-চামারি হয়েছে? হয়ে থাকলে হয়েছে। কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেটা নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, আমাদের কাছে সী ট্রাক ছিল না। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সরকারি কোন কিছু চলতে দেয়নি। মানুষের দুর্ভোগ হয়েছে। বেশি টাকা দিয়ে পারাপার করতে হয়।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হল সন্দীপ। আমাদের লক্ষ্য সন্দীপের সাথে যোগাযোগ তৈটি করা। ডিসেম্বরে শেষে বা জানুয়ারির শুরু দিকে এই ফেরিগুলো নামবে।
তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জ শিপইয়ার্ড নেভি কর্তৃক পরিচালিত। এখানকার কাজ অত্যন্ত উন্নত মানের। এখানে বুয়েট থেকে স্টুডেন্টরা আসে। আশা করি আমরা আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি পাবো। এগুলো প্রায় প্রস্তুত। এগুলো আমরা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে পেয়ে যাব।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম