মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সম্পত্তির জন্য পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, ছেলে রুবেল গ্রেফতার
সম্পত্তির জন্য পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম, ছেলে রুবেল গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
রূপগঞ্জ  প্রতিনিধি:
সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মোঃ কামরুজ্জামান রুবেল (৩৮) নামের এক পাষণ্ড ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা।
রোববার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১ এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খালপাড়া এলাকায় এবিএল কোম্পানির পশ্চিম গেট সংলগ্ন স্থানে ভিকটিম মোঃ নাজিম উদ্দিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২৫ জুন রাত ১১টার দিকে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তার চতুর্থ পুত্র কামরুজ্জামান রুবেল ধারালো চাপাতি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে।
পরে মুখ বেঁধে এলোপাতাড়িভাবে কুপিয়ে পিতাকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভিকটিমের অপর পুত্র মোঃ শফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি কালীগঞ্জ থানার মামলা  দায়েরের পর থেকে পলাতক থাকা আসামি কামরুজ্জামান রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম