শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সরকারি কাজে বাঁধা ও পুলিশ সদস্যদের ওপর হামলা, সদর থানায় মামলা
সরকারি কাজে বাঁধা ও পুলিশ সদস্যদের ওপর হামলা, সদর থানায় মামলা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ৯ জনের নাম উল্লেখ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাখাওয়াত হোসেন মৃধা বাদী হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৫৫ মিনিটে এজাহার দায়ের করেন।
এজাহারে বলা হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে সদর থানার মন্ডলপাড়া ও বাবুরাইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন এসআই সাখাওয়াত হোসেন মৃধা ও এসআই জহিরুল ইসলামসহ পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা অছিয়ত মসজিদ গলির শেষ মাথায় গিয়ে অভিযান চালিয়ে রমজান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৭ শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে পুলিশ আসামীকে নিয়ে থানায় ফেরার পথে বাবুরাইল এলাকার অছিয়ত মসজিদ গলির মুখে পৌঁছালে মাহবুব (৪৫)-এর নেতৃত্বে রবিন, রাজন, আকাশ, হাসান, তপন, সাগর, রনি ও দর্পনসহ আরও ১০-১৫ জন সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের কাছ থেকে গ্রেফতারকৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সরকারি কাজে বাধা প্রদান করে এবং পুলিশের পোশাক ধরে টানাহেঁচড়া করে মারধর করে।

এসময় এসআই সাখাওয়াত হোসেন মৃধাএএসআই মনিরুজ্জামান মনির আহত হন।

হামলাকারীরা পুলিশকে প্রাণনাশের হুমকিও দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় তারা আত্মরক্ষা করে থানায় ফিরে আসে। আহত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহম্মেদ জানান,মাদক উদ্ধারের ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনার পর পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত