বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার
সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট থেকে আশরাফ চৌধুরী সজিব (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ নাসিক ৭নং ওয়ার্ড এলাকার কদমতলী ১০ তলা বাড়ির ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটের বারান্দার থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় ।

নিহত সজীব চৌধুরী কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে প্রায় ২ বছর যাবত কদমতলী ১০ তলা এলাকার একটি বিল্ডিংয়ে ৬ষ্ঠ তলায় ভাড়াটিয়া হিসেবে রুমমেটের সাথে বসবাস করতো। নিহত সজীব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানায় তার সহপাঠীরা।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন জানান, স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তা থেকে ১০ তলা ফ্ল্যাটের ৬ষ্ঠ তলার বারান্দায় এক যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা সকাল ৯টায় লাশ উদ্ধারে যাই। লাশটি বারান্দায় ঝুলন্ত থাকা অবস্থায় পেয়েছি। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহালে শারীরিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম আবু বকর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান