শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক  মিথ্যা মামলার প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের উদ্যাগে মানববন্ধন 
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি মূলক  মিথ্যা মামলার প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের উদ্যাগে মানববন্ধন 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪

বন্দর প্রতিনিধি: নারায়নগঞ্জ বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও বর্তমানে  কার্যনির্বাহী সদস্য  দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা  সহ ৬  সাংবাদিকের বিরুদ্ধে  হয়রানির মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতিসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা। বুধবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে বন্দর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোবারক হোসেন খান কমল বলেন,গনমাধ্যমকর্মীরা তথ্য উপাথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেন। সমাজের অসংগতি গুলো সাংবাদিকরা প্রকাশ করেন। অথচ ইদানিং সহসায় কালো টাকার মালিকদের যোগসাজসে সাংবাদিক বিরুদ্ধে মামলা নিচ্ছে প্রশাসন। যা খুবই দু:খ জনক। প্রশাসনকে হুশিয়ার করতে চাই সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং তদন্ত করতে হবে। নইলে সাংবাদিকরা বসে থাকবে না। আমরা সকল কলম সৈনিকদের নিয়ে অসাধু কালো টাকার ব্যবসায়ী ও অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আলটিমেটাল দিয়ে কর্মসূচি দিতে বাধ্য হব। সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যে মামলার তীব্র প্রতিবাদ জানাই।
বন্দর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক  মহিউদ্দিন ছিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,  বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন,    বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি এসএম শাহীন, সিনিয়র সাংবাদিক সাব্বির আহম্মেদ সেন্টু,  বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জি.এম সুমন ও বন্দর প্রেসক্লাবের নিবাহী সদস্য হাজী নাসির উদ্দীন ও স্থায়ী সদস্য  মাহফুজ আনাম জাহিদ  প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহাবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,   অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহ জামাল,  ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দিপু, স্থায়ী সদস্য জিএম মজনু, মেহেদী হাসান মুন্না, ইকবাল হোসেন, মামুনুল, লতিফ রানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম আহম্মেদ,  সিনিয়র সাংবাদিক এসএম আব্দুল্লাহ, সাংবাদিক শেখ আরিফ, শহিদুল ইসলাম শিপু, প্রান্ত, বন্দর মডেল প্রেসক্লাবের সদস্য সচিব,  মান্নান খান বাদল,ইব্রাহিম খলিল, কুমকুম, আকরাম, কিবরিয়া, শাহারিয়া ইমন, রাশেদুল ইসলাম অভি ও  ফারুক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য,  বন্দর উপজেলার ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিন মনদপুর ইষ্ট টাউন এলাকার ভাড়াটিয়া  রাজমিস্ত্রী পান্না মিয়াকে কারাগারে পাঠিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত ১৪ মে  দৈনিক মানবজমিন সহ স্থানীয় সকল  পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।  এ প্রকাশিত সংবাদের জের ধরে সফুরউদ্দিন মেম্বার বাদী হয়ে গত ১৪ মে এবং ৪ জুন পৃথক পৃথক ভাবে   নারায়ণগঞ্জ আদালতে
দৈনিক মানবজমিন নূরুজ্জামান দৈনিক ইনকিলাব আবু নাসের,  বাংলাদেশের আলোর মনির হোসেন, স্থানীয় দৈনিক  রুদ্রবার্তা’র  আনোয়ার হোসেন, দৈনিক নীর বাংলা বিল্লাল হোসেন ও হাসান আলী শুভ সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে দুই কোর্ট পিটিশন মিথ্যা  মামলা দায়ের করেন। প্রথম  মানহানি মামলাটি পুলিশ অব ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জকে,  দ্বিতীয় মামলাটি বন্দর থানা পুলিশকে  তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত