শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫১

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে অবৈধ দখল ঊচ্ছেদ অভিযানে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
সিদ্ধিরগঞ্জে অবৈধ দখল ঊচ্ছেদ অভিযানে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযানের আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০-১৫ জনের একটি দল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় প্রতিপক্ষ আরেকটি গ্রুপের সঙ্গে তাদের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর আগে, একই স্থানে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সওজ। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক লাঠিচার্জ করে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে তা পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, উচ্ছেদ অভিযান চলার সময় সেখানে মালামাল নেওয়ার জন্য তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত