মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে চার ব্যবসায়ীর ৩ কোটি টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক
সিদ্ধিরগঞ্জে চার ব্যবসায়ীর ৩ কোটি টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় চার ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি সতেরো লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। পবিত্র রমজান মাস সামনে রেখে বিভিন্ন মালামাল পাইকারি কিনে সরবরাহের কথা বলে এসব টাকা হাতিয়ে নেওয়া হয় বলে ভূক্তভোগীরা জানান। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ভূক্তভোগী মো. হারুন অর রশিদ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মো. মালেক (৩৮) সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী (সানারপাড়) এলাকার আব্দুর রউফের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী হারুন অর রশিদ (৫৫), মহিদুল ইসলাম মাসুদ (৩৫), মো. সেলিম মিয়া (৪৫), মো. আনোয়ার হোসেন (৪৫) মুদি মনোহারি পাইকারি ব্যবসা করেন। ব্যবসার সুবাদে মো. মালেকের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠে। মালেক প্রায় সময় এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে মালামাল পাইকারি ক্রয় করে হস্তান্তরকরতেন। আসন্ন রমজান উপলক্ষে ভুক্তভোগীদের প্রত্যেকের দোকানের মালামাল কেনার জন্য মালেক গত ১১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে হারুন অর রশিদের কাছ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা, মো. সেলিম মিয়ার কাছ থেকে মোট নগদ ৭০ লাখ টাকা, মো. মহিদুল ইসলাম মাসুদের কাছ থেকে মোট নগদ ৭২ লাখ টাকা, মো. আনোয়ার হোসেনের কাছ থেকে মোট ৬৫ লাখ টাকাসহ সর্বমোট ৩ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে উধাও হয়।

আভিযোগে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি মালামাল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও মালেকের কোনো সন্ধান পাননি ব্যবসায়ীরা। এরপর ভুক্তভোগী হারুণ তার মোবাইল ফোনের মাধ্যমে মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ব্যবসায়ীরা বিভিন্ন সময় মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ২৪ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নম্বর ১৪৭০। কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ করলেও মামলা রেকর্ড না করে বাদীকে আদালতে মামলা করার পরামর্শ দিচ্ছে।

এ বিষয়ে অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। তাদেরকে আদালতে মামলা করার পরাশর্ম দেয়া হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম