শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

শহর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র দিকনির্দেশনায় ডিবির “খ” জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজসহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গত ২ মে দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার এন্ড ডোরের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়। এসময় একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত আসামি মোঃ নাহিদ মিয়া (২৫)। তিনি নড়াইল জেলার ডৌয়াতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ফরিদ মিয়া এবং মাতার নাম চম্পা বেগম।

পুলিশ জানায়, আসামির হেফাজত থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মিয়া স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের কঠোর অবস্থান থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত