রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে  বলাৎকারের অভিযোগে সমাজ থেকে বহিস্কার করল আওয়ামী লীগ নেতাকে 
সিদ্ধিরগঞ্জে  বলাৎকারের অভিযোগে সমাজ থেকে বহিস্কার করল আওয়ামী লীগ নেতাকে 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের (৭০) বিরুদ্ধে ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত বুধবার (৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায়।  এ ঘটনায় গত ১০ অক্টোবর ভিকটিমের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
এরআগেও আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারের বিরুদ্ধে বলাৎকারের ঘটনায় আরো দু’টি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে রয়েছে। এ ঘটনায় রবিবার (১২ অক্টোবর) পাইনাদী নতুন মহল্লা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এক সভায় বলাৎকারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারকে সমাজ থেকে বহিস্কার করা হয়। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ আইনগত কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।  ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাহী নেওয়াজ এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেন।
অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার (৭০) সিদ্ধিরগঞ্জের পাইনাতী নতুন মহল্লা এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে। তিনি জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলার আসামি হয়ে এলাকায় ছিলেন বীরদর্পে। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হিসেবে এলাকায় পরিচিত।
ভিকটিমের মা অভিযোগ জানান, অভিযুক্ত এলাহী নেওয়াজ তালুকদার আমার ছেলেকে নাতি হিসেবে বিভিন্ন ভালো উপদেশ দিয়ে মাঝে মাঝে নিজের বাড়িতে নিয়ে যেতেন। সরল বিশ্বাসে ভিকটিম তার কথা শুনতেন। ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে বাসায় নিয়ে ফুসলিয়ে তাকে বলাৎকার করা হয়। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। তিনি আরো জানান, আমার ছেলেকে জিজ্ঞেস করা হলে, সে জানায়, এর আগেও আরো দুই বার তাকে ফুসলিয়ে তাকে বলাৎকার করে।
রবিবার ১২ অক্টোবর রাতে পাইনাদী নতুন মহল্লা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এক সালিশ ও বিচারের আয়োজন করা হয়। সালিশে সিদ্ধান্ত হয় যে, বলাৎকারের ঘটনায় আওয়ামী লীগ নেতা এলাহী নেওয়াজ তালুকদারকে সমাজ ও মসজিদ কমিটি থেকে বহিস্কার করা হয়। এবং তাকে এলাকায় পেলেই ধরে পুলিশে সোপর্দ করা হবে।
স্থানীয় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক পাটোয়ারী বলেন, এলাহী নেওয়াজের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগেও তিনি বলাৎকারের কয়েকটি ঘটনা ঘটিয়েছেন।
তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে মামলাও হয়েছে। তাই রবিবার পাইনাদী নতুন মহলা সমাজ কল্যাণ কার্যালয়ে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সামাজিকভাবে তাকে বয়কট ও এলাকায় পেলেই ধরে পুলিশে সোপর্দ করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পাইনাদী এলাকার এলাহী নেওয়াজ নামে একজন বৃদ্ধর বিরুদ্ধে বলাৎকারের লিখিত অভিযোগ করা হয়েছে। তাকে প্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ