শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন 
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
পুলিশ সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে যাত্রীবেশে দুজন যাত্রী ১২০টাকার মাধ্যমে  সাইনবোর্ডে যাওয়ার উদ্দেশ্যে একটা সিএনজি ভাড়া করেন। এসময় সিএনজিটি জালকুড়ি এলাকায় পৌঁছালে তাদের আরেকজন লোক সিএনজিতে উঠবে বলে সিএনজি চালককে থামাতে বলে। এসময় তারা সিএনজি আগুন ধরিয়েই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে চালক সিএনজি থেকে বেরিয়ে গেলে তিনি দগ্ধ হওয়া থেকে বেঁচে যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী দুজন যুবক এই ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের আটক করতে কাজ করছি। সিএনজির আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটে নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। চালকের ভাষ্যমতে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ