শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সুমনের রক্তাক্ত মরদেহ উদ্ধার  রয়েছে একাধিক ছুরিকাঘাত 
সুমনের রক্তাক্ত মরদেহ উদ্ধার  রয়েছে একাধিক ছুরিকাঘাত 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য মধ্যনরসিংপুরে  সুমন খলিফা(৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানার মধ্য নরসিংপুর থেকে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলজড়া থানার আন্দার মানিক গ্রামের মন্টু খলিফার পুত্র। সে তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া কে নিয়ে  সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক
এলাকায় ভাড়ায় বসবাস করতো।
বিষয়টি নিশ্চিত করে ও নিহতের স্ত্রী সোনিয়ার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক(ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানায়, নিহত সুমন খলিফার দ্বিতীয় স্ত্রী সোনিয়া বিভিন্ন গানের ক্লাবে গান গাইতো।
রোববার রাত দশটার দিকে নিহত সুমন খলিফা তার স্ত্রী সোনিয়ার সাথে পঞ্চবটী মেথর খোলাস্থ সোহেল সরকারের গানের ক্লাবে আসে। রাতভর সোনিয়া সহ অন্যান্য শিল্পরা সেখানে গান করে। পরবর্তীতে সকালে নিহতের স্ত্রী বাসায় যাওয়ার জন্য প্রস্ততি নিলে স্বামীকে খুজে না পেয়ে থানায় আসে।  একই সময় জরুরী সেবা-৯৯৯ ‘এ ফোন আসে যে মধ্যনগরে একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে। বিষয়টি সোনিয়া কে অবগত করলে সে লাশের ছবি দেখে শনাক্ত করে নিহত ব্যক্তিটি তার স্বামী সুমন খলিফার।
তিনি আরো জানান, বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রীর ইতির সাথে বিচ্ছেদের পর দেড় বছর পূর্বে সোনিয়া কে বিয়ে করে নিহত সুমন খলিফা। প্রথম স্ত্রী ইতিও বিভিন্ন ক্লাবে গান করতো।
সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গানের ক্লাব থেকে কি ভাবে নিহত সুমন খলিফা ঘটনাস্থলে গেলো  এবং কেনোই বা তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরের মাথার পেছনে,পিঠে ও কোমরের ওপরে ছুরিকাঘাতের চিন্থ রয়েছে বলে তিনি জানান।
অপরদিকে নিহতের স্ত্রী সোনিয়ার সহোযোগি হারমোনিয়াম বাদক ইউনুস সরকার জানান,রাতভর গান শেষে ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে মিশুকযোগে সোনিয়া ও তার অপর সহোযোগি মতি দেওয়ান কে নিয়ে চিটাগাং রোডস্থ বাসায় যাবার পথে অক্টোঅফিস মোড়ে পৌছা মাত্র পেছন থেকে মোটর সাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে চাকু,চাপাতির ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর তারা থানায় আসে। তখন সোনিয়া ছিনতাইয়ের ঘটনার পাশাপাশি স্বামী নিখোঁজের বিষয়টি পুলিশ কে অবগত করে। পুলিশ তখন লাশ উদ্ধারের ঘটনাটি সোনিয়া কে জানায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ