রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সেন্টু-স্বপনের পর দুলাল-নাছির সহ-সভাপতি হবেন : সভাপতি বদু
সেন্টু-স্বপনের পর দুলাল-নাছির সহ-সভাপতি হবেন : সভাপতি বদু
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি

বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালকদের বেয়ারা নির্বাচনে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন। গতকাল মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ৩টায় হোসিয়ারি সমিতির অফিসে বেয়ারা নির্বাচনের ঘোষনা করেন নিবাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সা‌নি‌ এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মো. জাকা‌রিয়া ওয়া‌হিদ ও কৃষ্ণ কুমার সাহা‌, আপীল বো‌র্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী‌, সদস্য মো. দে‌লোয়ার হো‌সেন ও মো. শওকত আলী।

ওই সময় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সা‌নি‌ বলেন, নির্বাচন তফসিল থেকে ভোট গণণা পর্যন্ত সকল শ্রেণী মানুষ আমাদের সহযোগিতা করেছেন। বিশেষ করে হোসিয়ারি সমিতির প্রার্থীতা আমাদের সর্বত্রক সহযোগিতা করেছেন। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশ করার লক্ষ্যে কঠোরতা সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে অনেকে মনক্ষুন্ন ও অসন্তোষ হয়েছেন, এগুলো আমার একক সিদ্ধান্ত নয়। নির্বাচন যেন বির্তক না হয় সেই জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ বুধবার ১২ ফেব্রুয়ারি সভাপতি, দুই সহ-সভাপতি ও ১৫জন পরিচালককে শপথ বাক্যের মাধ্যমে আগামী হোসিয়ারি সমিতির দায়িত্ব শুরু করবেন নির্বাচিতরা।

ভেন্যু নিয়ে সানি জানান, ভোটারদের আবেদন ও দূর্ভোগ কমাতে নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনেকে ভুল তথ্য দিয়ে মিডিয়াকে রঙ লাগানো চেষ্টা করা হয়েছিলো। আপনাদের সহযোগিতায় নারায়ণগঞ্জ ক্লাবে সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে পেরেছি।

নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু জানান, নির্বাচন বোর্ড আমাদের যে নির্বাচন উপহার দিয়েছে তার স্মরণীয় হয়ে থাকবে। হোসিয়ারি মালিকরা এমন সুন্দর নির্বাচনের দাবি করেছিলেন। সকলের সহযোগিতায় নির্বাচনটি করতে পারায় আমাদের প্যানেলের সকলে বিজয়ী হয়েছেন। অনেকে বলেছেন, নারায়ণগঞ্জ ক্লাব ভেন্যু নিয়ে আমাদের উপর দোষ চাপিয়ে ছিলেন। আসলে আমরা কিছু জানি না। প্রায় সাত আটশত হোসিয়ারি মালিকদের স্বাক্ষরীত আবেদনে প্রেক্ষিতে নির্বাচন বোর্ড নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ নিয়ে বদু বলেন, অনেকে অনেক নিউজ করেছেন। আজকেও আমাদের এসোসিয়েট গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম হিরু ৫০ লাখ টাকা খরচ করে নির্বাচন করেছেন। ৫০ লাখ টাকা কি এক টাকা দুই টাকা, এমন বিভ্রান্ত নিউজ করবেন না দয়া করে।

দুই বছরে চার সহ-সভাপতি নিয়ে বদু বলেন, আপনাদের অবগত করে জানাচ্ছি সহ-সভাপতি আব্দুস সবুর খান ও সাঈদ আহম্মেদ স্বপন এক বছর করে দায়িত্ব পালন করবেন। এরপর বাকি এক বছরে দুলাল মল্লিক ও নাছির শেখ সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন। সকলকে নিয়ে আমরা হোসিয়ারি সমিতি পরিচালনা করতে চাই।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ