মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁওয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ
সোনারগাঁওয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

সোনারগাঁও  প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের গঙ্গানগর এলাকার আব্দুর রব ও তার ছেলে জাহিদ হৃদয় (২৮) ও শুভ (২২) এর বিরুদ্ধে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক ঠিকাদারকে দিনে-দুপুরে সবার সামনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৭ মে) ভোর ৬ টায় তিনদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোনারগাঁ উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদার নুরুদ্দিন হাওলাদার (৩২) শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

নিহত নুরুদ্দিন নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচ তলার ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। তিনি ভোলা জেলার সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, দের বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিল আমার স্বামী। কাজ শেষ করে দেয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আরো কাজ করতে দীর্ঘদিন যাবত চাপ ও হুমকি দিয়ে আসছিলো আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত নুরুদ্দিনের ভাই মিজান রহমান বলেন, গত ১৪ মে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মটরসাইকেলে করে আব্দুর রব ও তার দুই ছেলে জাহিদ হৃদয় ও শুভ এসে আমার ভাইকে বাড়ি থেকে ডেকে সামনের রাস্তায় তর্কাতর্কি করছিলো। হঠাৎ হৃদয়ের পকেটে থাকা সুইচ গিয়ার বের ৩টি আঘাত করে। এর একটি বুকের বাপাশে লাগে। আমি ৭ তলা থেকে নেমে আসতে আসতে তারা মটরসাইকেলে করে পালিয়ে যায়। প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর ৬ টায় আমার ভাই মারা যায়। নুরুদ্দিনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়দের এলাকাবাসী জানান, নুরুদ্দিনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র সাড়ে ৩ মাসের শিশু সন্তানকে নিয়ে নিহতের স্ত্রীর কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম