বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁওয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ৪ বসত ঘরে অগ্নিসংযোগ, বিএনপির দুই নেতা আটক
সোনারগাঁওয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ৪ বসত ঘরে অগ্নিসংযোগ, বিএনপির দুই নেতা আটক
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
 সোনারগাঁ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাট নিয়ন্ত্রনকে কেন্দ্র করে বিএনপি’র দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি বাড়িতে ভাংচুর লুটপাটসহ চারটি বসত ঘরে অগ্নি সংযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।  রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে।
এঘটনায় ১০জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংঘর্ষের ঘটনায় স্থানীয় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার,কোম্পানির বালু ভরাট ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার আপন ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে আব্দুল জলিলের সমর্থক রহিসউদ্দিন, সারোয়ার হোসেন, তুক্কি মিয়া, বাদশা ও সজিব মিয়ার বাড়িতে আগুন দেয় আব্দুর রব সমর্থকরা। এর আগে গত মঙ্গলবার আব্দুল জলিলের সমর্থকরা আব্দুর রউফের ওপর হামলা করে। এতে আব্দুর রউফ আহত হন। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আব্দুর রউফের নেতৃত্বে আগুনে পুড়িয়ে দেয়া হয় চারটি বসত ঘর। আগুনের খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনের জন্য ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের উপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই আগুনে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। সংঘর্ষে রানা মিয়া, আল আমিন, সেলিম মিয়া, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম ও শহিদসহ ১০জন আহত হয়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই)মো.সারোয়ার হোসেন জানান, আধিপত্য বিস্তার ও কোম্পানির ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে বিএনপি নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিলের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটসহ চারটি ঘরে আগুন দেওয়া হয়। হামলাকারীরা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর ইটপাটকেল ছুঁড়ছে যাতে করে আগুন নেভানো না যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ধাওয়া দিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করা হয়। সংঘর্ষের ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এক বাড়ির আগুন নেভানোর আগেই তারা আরেকটি বাড়িতে আগুন দেয়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর ইটপাটকেল ছুড়া হয়।
এলাকাবাসীর দাবি, আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপি নেতা দুই ভাই একজন প্রভাবশালী বিএনপির প্রথম শ্রেণীর নেতার শেল্টারে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। মানুষের জমি দখল, কোম্পানির গাড়ি আটক, সরকারী জমিতে দোকানপাট নির্মাণ, নদী দখল করে বালু ভরাটসহ বিভিন্ন মানুষের বাড়িঘরে হামলা ও লুটপাট করে। বর্তমানে তারা একে অন্যের শত্রæতে পরিণত হয়েছে। আব্দুল জলিল জাতীয় পার্টির নেতাকর্মী ও আব্দুর রউফ আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাহিনী গড়ে তুলে। তারাই একে অন্যের ওপর হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত)মো. রাশেদুল হাসান খান বলেন, সংঘর্ষ ও বাড়িঘরে আগুনের ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান