বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ের ছোট বদি  এসকে সজিবের ২ সহযোগি ইয়াবা ও ফেনসিডিলসহ আটক 
সোনারগাঁয়ের ছোট বদি  এসকে সজিবের ২ সহযোগি ইয়াবা ও ফেনসিডিলসহ আটক 
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
সোনারগা প্রতিনিধি
প্রকাশ্যে মাদক বিক্রি করার সময় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কু-খ্যাত মাদক ডিলার যুবলীগ নেতা  এসকে সজিব ওরফে ছোট  বদির  ২ সহযোগিকে  গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৩ জন পালিয়ে গেছে।
এ ঘটনার ডিবি উপ-পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান বাদী সোনারগা থানায় একটি মাদক দ্রব্য আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ে করেন।এর আগে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ৮ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রয়ের নগদ ২৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল,ফয়সাল (৩০) সোনারগা থানার  বাডিচিনিস এলাকার গুড সেলিমের ভাড়াটিয়া মোঃ মোক্তার হোসেনের ছেলে ও মোঃ দেলোয়ার হোসেন (৪১) একই এলাকার-মৃত রহমান আলীর ছেলে।
 পলাতক আসামীরা হলো,  আলম (৪২), সেলিম ②গুড় সেলিম (৪১), মামুন (৩৬), তারা সবাই সোনারগা থানার  বাড়িচিনিস এলাকার বাসিন্দা।
ডিবি উপ-পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান জানান,
গত (২০জানুয়ারি)শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বাড়িচিনিশ থেকে ফয়সাল ও দেলোয়ারকে আটক করা হয়।উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা ও ৮ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রয়ের নগদ ২৭০০ টাকা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোগড়াপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসকে সজিব ওরফে ছোট বদির সহযোগি গুর সেলিম, আলম  ও মামুন নামের  ৩ মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ডিবি পুলিশ  জানান,গ্রেফতারকৃতরা সবাই ছোট বদি হিসাবে পরিচিতি মোগড়াপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসকে সজিবের সহযোগি।তারা সজিবের নেতৃত্বে প্রকাশেই মাদক বিক্রি করত।রাজনৈতিক প্রভাব থাকায় ভয়ে কেউ কিছু বলত না।রাজনৈতিক প্রভাবে সে সোনারগায়ে মাদকের স্বর্গ রাজ্য গড়ে তুলেছে।
ডিবি পুলিশ আরো জানান, অপরাধী যত বড়ই হইক কেউ আইনে বাইরে না।একদিন না একদিন আইনের আওতায় আনা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান