বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে।সে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
 গতকাল সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে হামলা করে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্র জনতা নিহত হয়। ছাত্রজনতা হত্যা মামলার সে আসামী। গতকাল সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ মহাসড়কে সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যায়। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিছিল বের করা হয়।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছে। আজ (মঙ্গলবার) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান